# Tags

কুমিল্লা বরুড়া মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মাদক বিরোধী রোড মার্চ

মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া কুমিল্লা জেলা প্রতিনিধিঃ বরুড়া কুমিল্লা- মানবকল্যানের জন্য ঐক্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরুড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মাদক বিরোধী রোড মার্চ অনুষ্ঠিত হয়েছে।

১৮ ই জুলাই শুক্রবার বিকাল তিনটায় ফ্রেন্ডস ফোরামের আয়োজনে ভলান্টিয়ার এসোসিয়েশন অব বরুড়া (ভাব) এর সভাপতি তিতাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভুঁইয়া’র সভাপতিত্বে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোডমার্চের উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক।

এদিন সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে রোডমার্চটি কশামী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে বড়হরিপুর বাজার, আদমপুর বাজার, খোশবাস বাজার, রামমোহন বাজার, ভঙ্গুয়া বাজার, জলম বাজার, দেওড়া বাজার, অর্জুনতলা, তলাগ্রাম ত চ লাহা উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় পথসভা শেষ করে বরুড়া বাজারে এসে শেষ হয় ।